Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI


নয়াদিল্লি: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ইমরান খান কি মারা গিয়েছেন? পাকিস্তানি সাংবাদিকের দাবি ঘিরে শোরগোল। জেলের মধ্য়েই ইমরানের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে। আর তাতেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI) জানিয়েছে, ২০ লক্ষের বেশি মানুষ নিয়ে তৈরি তারা। অবিলম্বে ইমরানের হাল-হকীকত না জানালে, তাঁর কাছে পৌঁছতে না দেওয়া হলে রাস্তায় নামবেন সকলে। (Imran Khan Dead Claims)

কয়েক মাস আগেও ইমরানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল। সেই সময় ইমরানের পরিবারের সদস্য এবং সমর্থকরা মারাত্মক অভিযোগ তুলেছিলেন। জানিয়েছিলেন, কোনও ভাবেই ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না তাঁদের। কোনও ভাবে যোগাযোগ করা যাচ্ছে না ইমরানের সঙ্গে। সেই সময় যদিও ইমরানের মৃত্যুর খবর অস্বীকার করে শেহবাজ শরিফের সরকার। একবার ফের ইমরানের মৃত্যুর খবর সামনে এল। আর তাতেই উত্তেজনা ছড়াচ্ছে। (Pakistan News)

পাকিস্তানের সাংবাদিক, আমেরিকা নিবাসী ওয়াজাহাত সইদ খান ইমরানের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পাক সেনার তিন সিনিয়র আধিকারিক সূত্রে তাঁর কাছে ইমরানের মৃত্যুর খবর এসেছে। ইমরান খান বেঁচে নেই বলে জানানো হয়েছে তাঁকে। ওই ইন্টারভিউ বলেন, “GHQ-এর কমপক্ষে তিন আধিকারিক জানিয়েছেন। নিজের চোখে দেখেননি, কিন্তু খবর দিয়েছেন। সদর দফতরে বসেন ওঁরা। সিনিয়র আধিকারিক জানিয়েছেন যে, ইমরান খান আর আমাদের মধ্যে নেই। আর তাই পাকিস্তানি সেনা, সেনাপ্রধান গোটা দেশের থেকে বিষয়টি আড়াল লেখেছেন। এই দাবি সত্য হলে অত্যন্ত উদ্বেগের ব্য়াপার। নিজের চোখে না দেখলেও সদর দফতরে একথা শুনেছেন ওঁরা।”

 

ঘটনাচক্রে ওয়াজাহাত যে সময় এই দাবি করেছেন, সেই সময়ই ইমরানের পরিবার এবং সহযোগীরা মারাত্মক অভিযোগ তুলছেন। মঙ্গলবার তাঁরা জানান, ইমরানের কাছে পৌঁছতেই দেওয়া হচ্ছে না তাঁদের। কোনও ভাবে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। এমনকি ইমরানের চিকিৎসকদেরও আটকানো হচ্ছে। ইমরান কেমন আছেন, কী অবস্থায় আছেন, কিছুই জানতে পারছেন না তাঁরা। ইমরান মারা গিয়েছেন বলে কোনও প্রমাণ এখনও পর্যন্ত মেলেনি। ওয়াজাহাতও জানিয়েছেন, ইমরানের মৃত্যুর খবর পাননি। তবে তিনি বেঁচে নেই বলে আশঙ্কা বাড়ছে।

 

 

তবে ওয়াজাহাতের ওই মন্তব্যের পরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে PTI. খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী তথা PTI নেতা সোহেল আফ্রিদি জানিয়েছেন, ২০ লক্ষের বেশি মানুষ নিয়ে তৈরি তাঁরা। সকলেই রাস্তায় নামতে প্রস্তুত। আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদ অভিমুখে মিছিলের কথা আগেই ঘোষণা করা হয়েছিল। সোহেলের বক্তব্য, “পাকিস্তানের যুবসমাজের মধ্যে ক্ষোভ বাড়ছে। আর আটকে রাখা যাবে না।”

https://www.youtube.com/<a href="https://www.amazon.in/s?k=watch&tag=proffercoupon-21" rel="nofollow sponsored" class="amazon-affiliate-link" target="_blank">watch</a>?v=PKwLsAu-z10





Source link

Scroll to Top