কলকাতা: সদ্যই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়েছিল, দীর্ঘ সম্পর্কে নাকি ইতি টেনেছেন ঋত্বিক রোশন (Hrithik Roshan) এবং সাবা আজাদ (Saba Azad)? সম্প্রতি একটি ডেটিং অ্যাপে ঋত্বিকের ছবি ও তথ্য ব্যবহার করে খোলা একটি প্রোফাইল নিয়েই শুরু হয়েছিল জল্পনা। দীর্ঘদিন থেকেই সম্পর্কে রয়েছেন ঋত্বিক আর সাবা, তাঁদের সম্পর্কের কথা কখনোই গোপন করেননি তাঁরা। সমস্ত জায়গাতেই একসঙ্গে, হাতে হাত রেখে যেতেন তাঁরা। তবে সদ্যই একসঙ্গে দেখা যাচ্ছে না তাঁদের, আর এর মধ্যেই ডেটিং অ্যাপে ঋত্বিকের প্রোফাইল নিয়ে শুরু হয়েছিল জল্পনা। তবে কি ফের প্রেমিকার খোঁজ করছেন ঋত্বিক?
তবে সেই সমস্ত জল্পনায় জল ঢেলে, সদ্যই একেবারে হাতে হাত রেখে দেখা গেল, ঋত্বিক আর সাবাকে। সপ্তাহান্তে একসঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন তাঁরা, সোশ্যাল মিডিয়ায় সেই ছবিই ভাইরাল হয়ে যায়। আর এই ছবি ভাইরাল হওয়ার পরেই, সাবা আর ঋত্বিকের প্রেম ভাঙার জল্পনায় জল। এই ছবিতেই যেন উত্তর মিলে গেল যে, মোটেই সম্পর্ক ভাঙছে না, দিব্যি একসঙ্গে রয়েছেন ঋত্বিক আর সাবা। ২০২১ সালে , কর্ণ জোহরের জন্মদিনের পার্টিতে প্রথমবার প্রকাশ্যে আসে ঋত্বিক আর সাবার সম্পর্কের কথা।
ঋত্বিকের অ্যাপার্টমেন্টেই ভাড়া থাকেন সাবা!
২০২৫ সালেই জানা গিয়েছিল, থাকার জন্য ঋত্বিকেরই একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন সাবা আজাদ। জুহুতে একটি সমুদ্রমুখী বিলাসবহুল অ্যাপার্টমেন্ট নাকি সাবাকে ভাড়া দিয়েছেন হৃত্বিক। প্রেমিকার কাছ থেকে এই অ্যাপার্টমেন্টের মাসিক ভাড়া বাবদ নাকি ৭৫ হাজার টাকা নেন ‘ওয়ার ২’ (War 2) অভিনেতা। সূত্রের খবর, হৃতিকের ৩ বিএইচকে অ্যাপার্টমেন্টটি ১,০০০-১,৩০০ বর্গফুটের। সাধারণত এই অ্যাপার্টমেন্টের ভাড়া হয় ১ থেকে ২ লক্ষ টাকা। ঋত্বিক এই সম্পত্তিটি ৯৭.৫ কোটিতে কিনেছিলেন। নথি থেকে জানা গিয়েছে যে ৪ আগস্ট, ২০২৫-এর লিভ অ্যান্ড লাইসেন্স চুক্তি অনুসারে, ১.২৫ লক্ষ টাকা জমা দেওয়া হয়েছে। তবে সাবা এই অ্যাপার্টমেন্টটি ভাড়া পাচ্ছেন মাত্ ৭৫ লক্ষে। যদিও এই বিষয়ে সাবা বা হৃতিকের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ২০২০ সালে একটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ঋত্বিক রোশন বিল্ডার সমীর ভোজওয়ানির থেকে দুটি রেজিস্ট্রেশন ডকুমেন্ট তৈরি করেছিলেন। এর মধ্যে একটি ডুপ্লেক্সের জন্য এবং অন্যটি অন্য একটি অ্যাপার্টমেন্টের জন্য।
https://www.youtube.com/<a href="https://www.amazon.in/s?k=watch&tag=proffercoupon-21" rel="nofollow sponsored" class="amazon-affiliate-link" target="_blank">watch</a>?v=PKwLsAu-z10


