Bollywood News: বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল


নয়াদিল্লি: এবার বুলডোজার চলল বলিউড অভিনেতা চন্দ্রচূড় সিংহের বাড়িতে। গুরুগ্রামে তাঁর বাড়ির একটি অংশে বেআইনি নির্মাণ হয়েছে বলে অভিযোগ। বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হল সেই অংশ। খবর পেয়ে ছুটে এলেন অভিনেতা। কথা বললেন আধিকারিকদের সঙ্গে। তবে তাঁর শান্ত আচরণ, বিনম্র ব্যবহার নজর কাড়ল সকলের। (Chandrachur Singh House Demolition)

গুরুগ্রামের DLF-এ চন্দ্রচূড়ের বাড়ি রয়েছে। শুক্রবার সেখানেই বুলডোজার পৌঁছয়। টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং ডিপার্টমেন্টের আধিকারিকরাও উপস্থিত ছিলেন সেখানে। বাড়ির বেশ কিছু অংশ বেআইনি ভাবে তৈরি করা হয়েছে বলে জানান তাঁরা। (Bollywood News)

আরও পড়ুন: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?

চন্দ্রচূড়ের ওই বাড়ির একটি ব়্যাম্প এবং বেশ কিছু অংশ ভেঙে দেওয়া হয়। বেআইনি ভাবে সেগুলির নির্মাণ হয়েছিল বলে জানান আধিকারিকরা। সেই ভাঙাভাঙি চলাকালীনই বাড়ি থেকে বেরিয়ে আসেন অভিনেতা। বাড়ির ভিতরের অংশেও বুলডোজার চলবে কি না, জানতে চান। এমনকি যেভাবে ব়্যাম্পটি ভাঙা হল, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। 

সেই নিয়ে আধিকারিকদের সঙ্গে দীর্ঘ ক্ষণ কথা হয় চন্দ্রচূড়ের। তিনি জানান,  ১৯৯১ সালে তাঁর বাবা ওই সম্পত্তিটি কেনেন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পুলিশের লোকজনও। তবে একটি বারের জন্যও মেজাজ হারাতে দেখা যায়নি চন্দ্রচূড়কে। বরং আগাগোড়া মুখে হাসি ধরে রেখেছিলেন। 

আরও পড়ুন: ইথানল মিশ্রিত E20 পেট্রোল কেনায় আপত্তি, ভারতকে জানিয়ে দিল ভুটান, কারণ কী?

সরকারি ভাবে বুলডোজার চালানো হচ্ছে কি না, তা জানতে চান চন্দ্রচূড়। গোটা অভিযানে নেতৃত্ব দিচ্ছিলেন যে আধিকারিক, তাঁর নামও জানতে চান। DTP অফিসার অমিত মাধৌলিয়া নিজের পরিচয় দিলে করমর্দন করেন তাঁর সঙ্গে। চন্দ্রচূড়ার সামনেই তাঁর বাড়ির কিছু অংশ ভেঙে দেওয়া হয়। তবে অভিনেতা একেবারে শান্ত ছিলেন। কোনও রকম বাকবিতণ্ডাতেও জড়াননি। ঘটনার সময়কার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা দেখে সকলেই অভিনেতার প্রশংসা করেছেন। 

গতবছর শেষ বার ‘Bayaan’-তে দেখা গিয়েছিল চন্দ্রচূড়কে। ছবিকে তাঁর সঙ্গে কাজ করেন হুমা কুরেশি, সচিন খেড়েরকর। টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালেও দেখানে হয় ‘Bayaan’.

https://www.youtube.com/<a href="https://www.amazon.in/s?k=watch&tag=proffercoupon-21" rel="nofollow sponsored" class="amazon-affiliate-link" target="_blank">watch</a>?v=PKwLsAu-z10





Source link

Scroll to Top