‘আমি কুকুরদের কাছে ক্ষমা চাইছি’, দুর্নিবারকে সৌরভের কটাক্ষ! মহারাজের একচোখা স্বভাবে ক্ষোভ অনুরাগীদের


বিগ বসের ঘরে প্রতিযোগীদের আচরণ নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি সঞ্চালকের মন্তব্যও যে দর্শকদের আলোচনার কেন্দ্রে চলে আসতে পারে, তারই ইঙ্গিত মিলল শনিবারের ‘দাদার দরবার’-এ। দীপেন্দু বিশ্বাসের আকস্মিক বিদায়কে ঘিরে দুর্নিবার সাহার আবেগ, ঝিলমকে নিয়ে তাঁর ক্ষোভ এবং অনুষ্কার ভূমিকা—সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠল পর্ব। তবে দুর্নিবারকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের তিরস্কার ঘিরে এবার সমাজমাধ্যমে শুরু হয়েছে পালটা বিতর্ক। গায়কের অনুরাগীদের একাংশের নিশানায় খোদ অনুষ্ঠানের সঞ্চালক।

Dev-Jeet: দেশু৭ হিট করলেই কেল্লাফতে! দেবের পাশে দাঁড়িয়ে কী প্রতিশ্রুতি দিলেন জিৎ?

সপ্তাহের মাঝপথে দীপেন্দুর বিদায় মেনে নিতে পারেননি সৌরভ নিজেও। যদিও তিনি স্পষ্ট করে দেন, বিগ বসের বাড়িতে যে কোনও সময় অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে। দীপেন্দুকে নমিনেশনে পাঠিয়েছিলেন সহ-প্রতিযোগীরাই। তাই তাঁর বিদায়ের কারণ জানতে একে একে প্রত্যেকের বক্তব্য শোনেন সৌরভ। পাশাপাশি ঝিলম কেন বাড়িতে থাকার যোগ্য, তা নিয়েও জানতে চান তাঁদের মতামত।

কিন্তু দীপেন্দুর চলে যাওয়ার পর দুর্নিবারের প্রতিক্রিয়া নিয়েই মূলত সরব হন সৌরভ। প্রিয় বন্ধুর বিদায়ে আবেগ সামলাতে না পেরে বাড়ির অন্য সদস্যদের দায়ী করেছিলেন গায়ক। দরজা দিয়ে দীপেন্দু বেরিয়ে যাওয়ার সময় বাকিরা সেখানে উপস্থিত থাকলেও দুর্নিবার দূরে দাঁড়িয়ে কাঁদছিলেন। সেই অবস্থাতেই ক্ষোভের বশে সহ-প্রতিযোগীদের উদ্দেশে আপত্তিকর শব্দ ব্যবহার করেন তিনি। জাতীয় টেলিভিশনে এমন ভাষা প্রয়োগ করা কতটা যুক্তিসংগত, সেই প্রশ্ন তুলে দুর্নিবারকে সতর্ক করেন সৌরভ।

যেখানে চাষ করতেন, রান্না করতেন শ্রমিকদের জন্য, ২৫-৩০টি ময়ূর আসত সকালে, মাটির কাছাকাছি জীবনেই শান্তি খুঁজতেন নানা পাটেকর

এখানেই শেষ নয়। দীপেন্দুর বিদায়ের জন্য ঝিলমকে দায়ী করার প্রবণতা নিয়েও দুর্নিবারকে প্রশ্ন করেন তিনি। সৌরভের যুক্তি, ঝিলমও একই নমিনেশন তালিকায় ছিলেন। ফলে দীপেন্দুর চলে যাওয়ার সঙ্গে তাঁর ব্যক্তিগত ভূমিকা জুড়ে দিয়ে তাঁকে অভিনন্দন জানানো বা কাঠগড়ায় তোলার কোনও যুক্তি নেই। দুর্নিবার জানান, বন্ধুর চলে যাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। অন্যদিকে, ঝিলমের দাবি, দুর্নিবার পরে তাঁর কাছে ক্ষমা চেয়েছেন। তাই বিষয়টি আর টেনে নিয়ে যেতে চাননি তিনি। তবে বন্ধুর কথায় যে আঘাত পেয়েছিলেন, তা-ও স্বীকার করেন ঝিলম।

পর্বে অনুষ্কার আচরণ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন সৌরভ। দুর্নিবারের দুর্বল মুহূর্তকে কাজে লাগিয়ে তাঁকে অন্যদের বিরুদ্ধে প্ররোচিত না করে স্বচ্ছভাবে খেলার পরামর্শ দেন তিনি। পরে ক্যামেরার সামনে এসে দুর্নিবার নিজের মন্তব্যের জন্য ক্ষমা চান। এমনকি কুকুরের সঙ্গে মানুষকে তুলনা করার জন্য সংশ্লিষ্ট প্রাণীদের কাছেও ক্ষমা প্রার্থনা করেন তিনি।

Nana Patekar death: ‘কী প্রতিক্রিয়া দেব’, নানার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছিলেন! তাঁর মৃত্যুর দিন তনুশ্রী দত্তের মুখে কী শোনা গেল?

এদিকে, দুর্নিবারকে বারবার খোঁচা দেওয়া এবং ঝিলমের ক্ষমা করার সিদ্ধান্ত নিয়ে সৌরভের মন্তব্যের পর ক্ষুব্ধ গায়কের অনুরাগীদের একাংশ। সমাজমাধ্যমে সঞ্চালককে কটাক্ষ করে কেউ তাঁর বক্তব্যকে একঘেয়ে বলে মন্তব্য করেছেন, আবার কেউ তাঁর নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তুলেছেন। ফলে বিগ বসের বাড়ির ঝামেলা এবার ছড়িয়ে পড়েছে নেটপাড়াতেও।



Source link

Scroll to Top