বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী নিয়ে ফের শুরু হয়েছে জোর চর্চা। বুলগেরিয়ার কথিত ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গার নামে বিভিন্ন সময়ে একাধিক ভবিষ্যদ্বাণী নিয়ে নানারকম আলোচনা হয়। বেশিরভাগটাই সোশ্যাল মিডিয়ায়। তাঁর নাকি অনেক বাণী ফলে গিয়েছে। তবে ইদানিং বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী বলে যে গুলি চর্চা হয়, সেগুলির কতটা সত্য, তার সত্যতা যাচাই করে দেখেনি এবিপি আনন্দ। তবে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত বিভিন্ন প্রতিবেদনের ভিত্তিতে পাঠকের চাহিদায় এই প্রতিবেদন।
২০২৬ সাল নিয়েও তাঁর নামে বেশ কিছু পূর্বাভাস সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তারই মধ্যে দাবি করা হচ্ছে, বছরের শেষদিকে কয়েকটি রাশির জাতক-জাতিকাদের বিশেষ উন্নতি হবে। আর্থিক দিক থেকে বিশেষ সুবিধা মিলতে পারে এই রাশিগুলির। জ্যোতিষীরা দাবি করছেন, নির্দিষ্ট কিছু গ্রহের অবস্থান ও শুভ যোগের প্রভাবে পাঁচটি রাশির জীবনে বিশেষ প্রভাব পড়তে পারে। তবে এগুলি জ্যোতিষভিত্তিক দাবি এবং বাবা ভেঙ্গার সঙ্গে এর প্রত্যক্ষ প্রমাণিত সম্পর্ক নেই।
২০২৬ সালের শেষভাগকে কেন্দ্র করে যে বাবা ভাঙ্গার নামে একটি ভবিষ্যদ্বাণী ভাইরাল হয়েছে। পাঁচটি রাশির আর্থিক উন্নতির সম্ভাবনার কথা বলা হয়েছে ।
বৃষ রাশি (Taurus) – বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য ২০২৬ সাল আর্থিকভাবে ইতিবাচক হতে পারে বলে দাবি করা হচ্ছে। পুরনো বিনিয়োগ থেকে লাভ আসতে পারে। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। চাকরিজীবীদের পদোন্নতি যোগ আছে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও আয় ও লাভের ধারাবাহিকতা বজায় থাকার সম্ভাবনার কথা বলা হয়েছে।
সিংহ রাশি (Leo) – সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্যও আর্থিক উন্নতির ইঙ্গিত রয়েছে বলে বলা হয়েছে। কর্মজীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার এটাই সময়। তবে সবটাই করতে হবে ভেবেচিন্তে। সেই সিদ্ধান্তগুলি ভবিষ্যতে আর্থিকভাবে লাভবান করতে পারে।
তুলা রাশি (Libra) – তুলা রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে ২০২৬ সালের শেষ ভাগ বিশেষ গুরুত্বপূর্ণ যৌথ উদ্যোগ থেকে আর্থিক লাভ হতে পারে। শিল্প, ফ্যাশন, মিডিয়া, আইন-সহ সৃজনশীল ও পেশাদার ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আয় বাড়তে পারে বলে ভাইরাল ভবিষ্যদ্বাণীতে দাবি।
ধনু রাশি (Sagittarius) – ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য বিদেশযাত্রার যোগ আছে। আর্থিক লাভের পথ খুলে দিতে পারে। জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। পড়াশোনা ও গবেষণার সঙ্গে যুক্তদের জন্যও সময়টি অনুকূল হতে পারে।
মকর রাশি (Capricorn) – মকর রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে কর্মজীবন এবং আর্থিক স্থিতিশীলতার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে লাভের সম্ভাবনা তৈরি হতে পারে। আর্থিক সুবিধা হতে পারে।
বাবা ভাঙ্গার নামে প্রচলিত ভবিষ্যদ্বাণীগুলির অনেকগুলিরই নির্ভরযোগ্য মূল উৎস বা প্রামাণ্য নথি পাওয়া যায় না। তাই ২০২৬ সালের এই রাশিফলকে নিশ্চিত ভবিষ্যদ্বাণী হিসেবে না দেখে জ্যোতিষভিত্তিক দাবি বা প্রচলিত বিশ্বাস হিসেবে দেখা উচিত।


