TMC News |ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে অত্যাচারের হাড়হিম বর্ণনা দিলেন অভিযোগকারী পার্থ সরকার | TMC News


ABP Ananda LIVE : লটারির টাকা হাতাতে নিজের বাড়িতেই মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি করার হুমকি দেন নির্মল ঘোষ। ছেলে তীর্থঙ্কর ঘোষ গলা টিপে ধরে। জোর করে টিকিট কেড়ে নেন নির্মল ঘোষ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে অত্যাচারের হাড়হিম বর্ণনা দিলেন অভিযোগকারী পার্থ সরকার।

সেটা অবশ্য উনিশশো আটান্ন সালের ফিল্ম। অর্থমূল্যে তা এখন কোটি ছাড়াবে। তবে, লটারিতে টাকা পেতে নাকি ভাগ্যের জোর লাগে। কিন্তু ভাগ্য করে লটারি পেল একজন, আর গায়ের জোরে সেটা ছিনিয়ে নিল আরেকজন — এমন ঘটনা বোধহয় শুধু এই রাজ্যেই ঘটতে পারে। গত পনেরো বছর আমাদের ভাগ্যে এরাজ্যে যে সরকারটা ছিল, অভিযোগ, সেই সরকারের প্রশাসনিক প্রশ্রয়ে, বেশ কিছু দাগী ছিনতাইকারী নাকি বিরাট জনপ্রতিনিধি সেজে বসেছিলেন। একদিকে বীরভূমের এক ‘বাঘ’ লটারির মাধ্যমে কোটি-কোটি কালো টাকা সাদা করতেন। মাত্র দেড় বছরের মধ্যে ছ-ছটা লটারি নাকি তিনি কব্জির জোরে নয়, স্রেফ ‘ভাগ্যের জোরে’ জিতেছিলেন। আর অন্য়দিকে, যিনি সত্যিকারের ভাগ্যের জোরে লটারির প্রাইজ লাগিয়েছিলেন, কিন্তু তাঁরই মাথায় পিস্তল লাগিয়ে, গায়ের জোরে, রীতিমতো মারধর করে তাঁর টিকিটটা ছিনিয়ে নিয়েছিলেন পানিহাটির তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ এবং তাঁর ছেলে। এই পুরো ঘটনাটা প্রথমেই শুনে নেব, যাঁর সঙ্গে এই ঘটনা ঘটেছে, সেই পার্থ সরকারের কাছ থেকে। 



Source link

Scroll to Top