Agnimitra Paul | West Bengal Minister ⁠Agnimitra Paul announced that offenders openly urinating or dumbing garbage in public will face a ₹200 fine starting September 1, 2026


সেপ্টেম্বর মাসের গোড়া থেকেই এ রাজ্যে প্রকাশ্যে আবর্জনা ফেলা এবং প্রস্রাব করার উপরে ২০০ টাকা জরিমানা চালু করা হবে বলে জানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বুধবার পুরসভাগুলির সাফাইকর্মীদের সুরক্ষা সরঞ্জাম (যার নাম স্বচ্ছ কবচ) প্রদান অনুষ্ঠানে তিনি আরও জানান, এক বার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যাগও নিষিদ্ধ হবে। তার বদলে বাজার এলাকায় বসবে কাপড়, পাট বা পরিবেশবান্ধব উপাদানে তৈরি ব্যাগের ভেন্ডিং মেশিন। কেউ বাজারে ব্যাগ নিয়ে যেতে ভুলে গেলে ওই ভেন্ডিং মেশিন থেকে স্বল্প দামে ব্যাগ কিনতে পারবেন।

এ দিন পুরমন্ত্রী আরও জানান, বর্জ্য পৃথকীকরণ এবং তার বিজ্ঞানসম্মত ব্যবস্থাপনায় জোর দেওয়া হচ্ছে। দিনে দু’বার রাস্তা সাফাইয়ের পাশাপাশি হোটেল, রেস্তরাঁ-সহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে দিনে দু’বার বর্জ্য সংগ্রহ করা হবে। সাফাইকর্মীদের সুরক্ষা সংক্রান্ত সরঞ্জাম এ দিন তাঁদের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, রাজ্যের ৫০ হাজার সাফাইকর্মী তথা ‘নির্মল বন্ধু’কে এই সরঞ্জাম দেওয়া হবে। পরিবেশ রক্ষার ক্ষেত্রে সরকার যে উদ্যোগী, সে কথাও জানান মুখ্যমন্ত্রী। অগ্নিমিত্রা জানান, দু’মাসের মধ্যে রাজ্যের সব সাফাইকর্মী এই সরঞ্জাম পাবেন। প্রতি তিন মাস অন্তর তাঁদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষাও হবে।


(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি





Source link

Scroll to Top