অনির্বাণ বিশ্বাস, কলকাতা : তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া। তৃণমূলের প্রাথমিক সদস্যপদে ইস্তফা। ‘সমাজসেবা, রাজনীতি করা মানুষরা মৃত্যুর আগের দিন পর্যন্ত জনগণের সঙ্গে থাকবেন’, তৃণমূলের প্রাথমিক সদস্যপদে ইস্তফা দিয়ে প্রতিক্রিয়া মানস ভুঁইয়ার। তৃণমূল সরকারের সেচমন্ত্রী ছিলেন মানস ভুঁইয়া। সূত্রের খবর, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন তিনি। সেখানে তিনি স্পষ্টভাবে লিখেছেন, তিনি আজ থেকে, তৃণমূলের প্রাথমিক সদস্যপদ পরিত্যাগ করেছেন। তবে এর পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে, রাজনীতির সঙ্গে তিনি যুক্ত থাকবেন, সমাজসেবার সঙ্গে যুক্ত থাকবেন আমৃত্যু। কিন্তু তিনি তৃণমূল ছাড়ছেন। এখন এটাই দেখার মানস ভুঁইয়া তৃণমূল ছাড়ার পর কি তাঁর পুরনো রাজনৈতিক দল কংগ্রেসে ফিরে যাবেন, নাকি যোগ দিতে পারেন বিজেপিতে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থীও হয়েছিলেন মানস ভুঁইয়া। যদিও পরাজিত হন তিনি। দীর্ঘ সময়ের রাজনৈতিক কেরিয়ার তাঁর। একসময় কংগ্রেস করতেন তিনি। এরপর আসেন তৃণমূল কংগ্রেসে। মন্ত্রী হয়েছেন, গিয়েছে রাজ্যসভাতেও।
https://www.youtube.com/<a href="https://www.amazon.in/s?k=watch&tag=proffercoupon-21" rel="nofollow sponsored" class="amazon-affiliate-link" target="_blank">watch</a>?v=HhTJ0PPquxg


